লোকসভায় স্পিকারের পদের জন্য এনডিএ’‌র প্রার্থী সম্ভবত বিজেপি’‌র সংসদ সদস্য ওম বিড়লা। মঙ্গলবার বিজেপি সূত্রে এমন খবরই মিলেছে। রাজস্থানের কোটার দু-বারের সাংসদ ওম দলের প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ। যদিও ওম বিড়লার স্ত্রী অমিতা বিড়লা দলের অন্দরের এই খবর নিশ্চিত করেছেন। তিনি সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘‌এটি আমাদের জন্য খুব গর্বের মুহূর্ত এবং ভীষণই আনন্দের মুহূর্ত। ওঁকে নির্বাচন করার জন্য মন্ত্রিসভাকে ধন্যবাদ জানাই।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *