কলকাতাঃ নোভেল করোনা ভাইরাস সংক্রমণ রুখতে সোমবার বিকেল ৫টা থেকে ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করা হয়েছে। নির্দেশিকা জারির পরই প্রশাসনের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে যে, লকডাউনের নিয়ম ভাঙা শাস্তিযোগ্য অপরাধ। আইন ভাঙলে শাস্তি অনিবার্য।
জেনে নিন আইন ভাঙলে কোন ধারায় কী সাজা –
আইন অনুযায়ী, জোরপূর্বক কেউ যদি লকডাউনের নীতি অমান্য করেন সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৮৮, ২৬৯, ২৭০, ২৭১ ধারায় মামলা হবে। সরকারি নির্দেশ অমান্য করলে প্রযোজ্য হবে ১৮৮ ধারা। ২৬৯ ধারা সংক্রামক ব্যাধি ছড়ানোর বিরুদ্ধে, যা জামিন অযোগ্য। ২৭০ নম্বর ধারাও জামিন অযোগ্য, জীবনের পক্ষে বিপজ্জনক এমন সংক্রমণ ব্যাধি ছড়ানোয় এই ধারা প্রযোজ্য। এতে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত জেল হতে পারে। কোয়ারেন্টাইনের আইন ভাঙলে বলবত্ হবে ২৭১ ধারা।

