জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ এবার অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক অভ্যন্তরীণ বিমান পরিষেবা। আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার জন্য আগেই দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিদেশ থেকে আসা ফ্লাইট ইতিমধ্যেই বন্ধ হয়েছে। এবার অভ্যন্তরীণ বিমান পরিষেবা বন্ধের দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেখুন সেই চিঠি –


