তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এতে আহত হয়েছে হয়েছে ৩৭ জন। এদের মধ্যে ৯ জনের অবস্থা সংকটজনক। নিহত ৯ জনের মধ্যে ৪ জন শিশু। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে শতাধিক বাড়ি-ঘর ধ্বংস হয়েছে। সেইসঙ্গে ইরান সীমান্তে আঘাত হানা ভূমিকম্পে বেশ কিছু মানুষ আহত হয়েছে। জানা গেছে ভূমিকম্পে সহস্রাধিক বাড়ি-ঘর ধসের মুখে আছে।


