জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ পশ্চিমবঙ্গের ১৯তম রাজ্যপাল হিসাবে শপথ নিলেন জগদীপ ধনকর। মঙ্গলবার রাজভবনে এক অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিবিএন রাধাকৃষ্ণন। এদিনের অনুষ্ঠানে হাজির

ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা আবদুল মান্নান। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানের পর রাজ্যপালের সঙ্গে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন মুখ্যমন্ত্রী।  প্রসঙ্গত, কিছুদিন আগে কেশরীনাথ ত্রিপাঠীর মেয়াদ শেষ হওয়ার

আগে রাজ্যের রাজ্যপাল হিসাবে জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২০১৪-র ২৪ জুলাই থেকে এ রাজ্যের রাজ্যপালের দায়িত্বে ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী। সম্প্রতি রাজ্যপাল হিসাবে পাঁচ বছরের মেয়াদ পূরণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *