ঝাড়গ্রাম, কার্ত্তিক গুহঃ স্বাধীনতা দিবসের দিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক সিআরপিএফ জওয়ান। ঘটনা ঝাড়গ্রাম জেলার খড়িকা সিআরপিএফ ক্যাম্প এর।মৃত সিআরপিএফ জওয়ান এর নাম শংকর চাটুই।তিনি ১৬৭ নম্বর ব্যাটেলিয়নের সদস্য ছিলেন । সূত্রের খবর পারিবারিক অশান্তির কারণেই তিনি গলায় দড়ি দেন। ঘটনায় জানা যায় ১৫ ই আগস্ট সকালে সবাই যখন স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা, স্বাধীনতা দিবস উদযাপন করতে ব্যস্ত ঠিক তখনই সবার অলক্ষ্যে এই সিআরপিএফ জওয়ান তার নিজ ব্যারাকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সহকর্মীরা তাকে খুঁজে না পেয়ে বেরাকে খোঁজ করলে তার ঝুলন্ত দেখতে পান। তড়িঘড়ি তাকে নয়াগ্রাম সুপার ফেসিলিটি হসপিটাল এ নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পারিবারিক কারণ, নাকি অন্য কিছু ঘটনা! তার সমস্ত দিক খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *