বাগুইআটি এলাকার তিনটি বড় বাজারই বন্ধ থাকবে ২দিন। আজ, সোমবার এবং মঙ্গলবার বাগুইআটির ভিআইপি সুপার মার্কেট, ওল্ড মার্কেট এবং মার্কেট কমপ্লেক্স বন্ধ রাখা হবে। বিধাননগর পুরসভার মেয়র পারিষদ তথা স্থানীয় কাউন্সিলার প্রণয় রায় বলেন, স্যানিটাইজ করার জন্য এই বাজারগুলি বন্ধ রাখা হবে। পাশাপাশি রাস্তায় যে বাজার বসে, তাও বন্ধ থাকবে ৪৮ ঘণ্টা। বুধবার থেকে আবার লকডাউনের নিয়ম মেনে বাজার বসবে। পুলিস প্রশাসনকেও এবিষয়ে আগাম জানিয়ে দেওয়া হয়েছে।
প্রতীকী ছবি।

