ঝাড়গ্রাম: মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বাঁকশোলের কাছে ৬নংজাতীয় সড়কে ট্রাক ও ইনোভার মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইনোভার চালকের । আশংকাজনক অবস্থায় একই পরিবারের ৬জনকে ভর্তি করা হয়েছে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। দুমড়ে মুচড়ে গেছে ইনোভা গাড়িটি। পুলিশ সূত্রে জানা গেছে কলকাতা থেকে পরিবারিক কাজ সেরে জামশেদপুরে নিজেদের বাড়ির উদ্দেশ্যে ফিরছিল এই পরিবারটি ।বাঁকশোলের কাছে যেখানে বিপরীত মুখি ট্রাক ও ইনোভার মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইনোভার চালকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *