banganews.net

শুক্রবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ বাহামাসে একটি বিমান ওড়ার কিছু সময়ের মধ্যেই ভেঙে পড়ে ৷ এই দুর্ঘটনায় বিমানে থাকা ১০ জনের প্রত্যেকেই নিহত হয়েছেন। এই ঘটনার তদন্ত শুরু হওয়ার পর সেদেশের সরকার সাময়িকভাবে ফ্লেমিঙ্গো এয়ারের কার্যক্রম স্থগিত করেছে। দুর্ঘটনাটি ঘটেছে নর্থ অ্যান্ড্রোস এলাকায়, যা দ্বীপ রাষ্ট্রটির রাজধানী নাসাউয়ের (Nassau) ঠিক পশ্চিমে অবস্থিত। বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ব্রেভ ডেভিস প্রথমে জানিয়েছিলেন যে দুর্ঘটনায় একজন বেঁচে গিয়েছেন ৷ কিন্তু পরে এক সাংবাদিক বৈঠকে তিনি নিশ্চিত করেন যে ওই ব্যক্তি আঘাতের কারণেই মারা গিয়েছেন। এখনও পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। হামাস এয়ারক্রাফ্ট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি জানিয়েছে, বিমানটি নাসাউয়ের লিনডেন পিন্ডলিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল এবং সান অ্যান্ড্রোসের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু পথেই দুর্ঘটনার শিকার হয়। সংস্থাটি জানিয়েছে, বিমানটি ছিল বাহামাসে রেজিস্টার্ড একটি সেসনা ৪০২ মডেলের উড়োজাহাজ।