Day: October 26, 2021

এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত করতে দিল্লি থেকে মুম্বই আসছে ৫ সদস্যের দল

আরিয়ান মামলার শুনানির আগেই উঠে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেল, ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। এই ঘটনার জেরে গতকাল রাতে দিল্লি যেতে দেখা গেছে তাঁকে।…

কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, রাজ্যকে পরামর্শ দিয়ে চিঠি কেন্দ্রের

দেশে কোভিডের গ্রাফ নিম্নমুখী। অন্যদিকে রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ। তবে কলকাতার করোনা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। রাজ্যকে এনিয়ে একটি চিঠিও পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। রাজ্যের…

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৮০৬

গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮০৬ জন। একদিনে করোনার বলি হয়েছেন ১৫ জন রাজ্যবাসী।পজিটিভিটি রেট কমে হয়েছে ২.০৮ শতাংশ। সব মিলিয়ে এ পর্যন্ত রাজ্যে মোট করোনা…

বিধানসভার শীতকালীন অধিবেশন পিছনোর আর্জিতে স্পিকারকে চিঠি দিল বিজেপি

বিধানসভার শীতকালীন অধিবেশন নিয়ে টালবাহানা শুরু হয়ে গেল। সূত্রের খবর, আগামী ১ থেকে ১৮ নভেম্বর বসতে পারে বিধানসভার শীতকালীন অধিবেশন। এই খবর পাওয়ার পরই বিরোধী দল বিজেপি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে…

কলকাতা থেকে মামলা সরল দিল্লিতে, স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আলাপন বন্দ্যোপাধ্যায়

রাজ্যের প্রাক্তন বাঙালি মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন একসময় তুঙ্গে উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কার্যত সর্বশক্তি দিয়ে যেমন আলাপনের পাশে দাঁড়িয়েছে, ঠিক তেমনি কেন্দ্র সরকারও সর্বশক্তি…

এবারও কালীপুজোয় নিষিদ্ধ হোক বাজি, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

গত বছরের মতো চলতি বছরেও বাজি নিষিদ্ধ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। মামলায় দাবি করা হয়েছে কোভিডের ঊর্ধ্বমুখী গ্রাফে বন্ধ হোক সব ধরণের বাজি পোড়ানো। মামলাকারী রোশনি আলি’র আর্জি…

আগামী ৩১ অক্টোবর থেকে ত্রিপুরায় আসল বিপ্লব শুরু, ঝড়ের নাম অভিষেকঃ কুণাল ঘোষ

একের পর এক নেতার উপর হামলা। তার জেরেই আগামী ৩১ অক্টোবর ত্রিপুরা যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় টুইট করে এ কথা জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল…

আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানি অসমাপ্ত, আগামীকাল ফের শুনানি

আরিয়ান খানের জামিনের আবেদনের মামলার শুনানি আজকের মতো মুলতুবি করে দিল বম্বে হাইকোর্ট ৷ কাল ফের এই মামলার শুনানি হবে ৷ আরিয়ান খানের জামিনের আবেদন মামলার শুনানি দেখতে ভিড় জমে…

কালীপুজোর আগেই পর পর ৩দিন কার্যত লকডাউন সোনারপুরে, ঘোষণা মহকুমাশাসকের

কালীপুজোর আগেই ফের লকডাউন! ইতিমধ্যেই রাজ্য জুড়ে অনেকগুলি জায়গায় কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। রাজপুর-সোনারপুর পুরসভার ১৯ টি ওয়ার্ড মাইক্রোকনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আগামী ২৮, ২৯ ও…

রাজ্য জুড়ে ‘বাংলা-ডেয়ারি’ বিস্তারের পরিকল্পনা, বিপুল কর্মসংস্থানের হদিশ দিলেন মুখ্যমন্ত্রী

আজ কার্শিয়াংয়ে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাশাসকদের সঙ্গে এই বৈঠকেই তিনি শিল্পের বিশেষ পরিকল্পনার কথা জানালেন। মুখ্যমন্ত্রী বললেন, শুধুমাত্র দুধ নয়, আরও অনেক জিনিস বিক্রি করা যাবে প্রকল্পের…