Day: October 5, 2021

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৬১৯

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১৯ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৩৭ জন। বাংলায় মোট কোভিড রোগীর সংখ্যা ১৫ লক্ষ ৭২ হাজার ৪৬০…

উৎসবের মরশুমে দেশজুড়ে বড়সড় বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা

উৎসবের মরশুমে এবার কয়লা সঙ্কটের মুখে ভারত। যার জেরে দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কটের আশঙ্কা জোরালো হচ্ছে। এক রিপোর্টে বলা হয়েছে, দেশের কয়লাচালিত তাপবিদ্যুৎকেন্দ্রে সেপ্টেম্বরের শেষে চার দিনের মতো কয়লা মজুত…

ফের হাসপাতালে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন

দ্বিতীয়বারের জন্য বিধায়ক হিসেবে শপথ নেওয়ার আগে চিকিত্‍সার জন্য ফের হাসপাতালে ভর্তি হতে হল জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর কেন্দ্র থেকে জিতে প্রথমবারের জন্য বিধায়ক…

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বিধাননগর এমএলএ এমপি আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আগামী ১৬ অক্টোবর এর মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন…

এবারে পুজোয় রাতে কোনও বাড়তি লোকাল ট্রেন চলবে না, জানাল পূর্ব রেল

এবারে পুজোয় রাতে কোনও বাড়তি লোকাল ট্রেন থাকছে না। শহরতলি বা মফঃস্বল এলাকা থেকে গভীর রাতে কলকাতায় ঠাকুর দেখার যদি কেউ পরিকল্পনা করে থাকেন, তাহলে এবার তা আর হচ্ছে না।…

কাটতে চলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জট, রাজ্যের পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা!

রাজ্যের পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা। পড়ুয়াদের লোন দেওয়ার ক্ষেত্রে জটিলতা কার্যত কাটতে চলেছে, এমনটাই খবর রাজ্যের অর্থ ও উচ্চ শিক্ষা দপ্তর সূত্রে। মুখ্যসচিবের কড়া হুঁশিয়ারির পর অবশেষে রাজ্যের…

রাজ্য সরকারের আর্জি মেনে নিলেন রাজ্যপাল, ৭ অক্টোবর বিধানসভাতেই বিধায়ক পদে মমতাকে শপথবাক্য পাঠ করাবেন ধনকড়

আগামী ৭ অক্টোবর বিধায়ক হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় গিয়ে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবার বিকেলে টুইট করে একথা জানান রাজ্যপাল। একই সঙ্গে বিধায়ক পদে শপথ…

উত্তরপ্রদেশের লখিমপুরে তৃণমূলের প্রতিনিধি দল, নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করলেন দোলা-রা

উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ‘কৃষক হত্যা’র দিনই বিজেপি তথা যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়াপ্রেমীদের তথাকথিত ‘রাম রাজ’কে ‘কিলিং রাজ’ বলে উল্লেখ করেছিলেন তিনি।…

মাথা ন্যাড়া করে গঙ্গায় ডুব দিয়ে প্রায়শ্চিত্ত সেরে তৃণমূলের পথে ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস

তৃণমূলে যোগ দেবার আগে কালীঘাটে এসে মাথা ন্যাড়া করে, কালিঘাটে আদি গঙ্গায় স্নান সেরে বিজেপি করার প্রায়শ্চিত্ত করলেন ত্রিপুরার বিধায়ক আশিস দাস ৷ সম্ভবত আগামিকাল, মহালয়ার দিনই তৃণমূলে যোগ দেবেন…

রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ছেড়ে দিচ্ছেন দিলীপ ঘোষ

রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ছেড়ে দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে চিঠি দিয়ে তিনি নিরাপত্তা প্রত্যাহার করে নিতে অনুরোধ করেছেন। তবে, রাজ্যের নিরাপত্তা ছেড়ে দিলেও কেন্দ্র…