Day: November 18, 2021

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৮৬০, একদিনে মৃত ১৪, সুস্থ ৮২৫

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮৬০ জন। একদিনে রাজ্যে করোনার বলি ১৪ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,০৭, ৫১৬।…

বিএসএফের ক্ষমতা বাড়ানো নিয়ে মন্তব্যের জেরে অপর্ণা সেনকে আইনি চিঠি বিজেপি নেতার

বাংলা, অসম ও পাঞ্জাবে বিএসএফের ক্ষমতা বাড়ানোর নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অপর্ণা সেন। এর প্রতিবাদ করেন অপর্ণা সেন-সহ অন্যান্য বিদ্বজন। গত সোমবার প্রেস ক্লাবে…

মুম্বইয়ে জাপানি-স্টাইলে পড হোটেল চালু করছে ভারতীয় রেল

যাত্রীদের কথা মাথায় রেখে নয়া উদ্যোগ নিল ভারতীয় রেল। মুম্বই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে আইআরসিটিসি প্রথম পড কনসেপ্ট রিটায়ারিং রুম চালু করেছে। এমনটা ভারতীয় রেলওয়েতে প্রথম ঘটনা। আইআরসিটিসি একটি বিবৃতিতে জানিয়েছে,…

ভূস্বর্গে এনকাউন্টারে নিরীহ ২ ব্যবসায়ীর মৃত্যু! দেহ ফেরাতে অবস্থান বিক্ষোভ

হায়দরপোরা এনকাউন্টার নিয়ে উত্তেজনার পারদ কমার কোনও লক্ষণ নেই জম্মু ও কাশ্মীরে ৷ নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, ওই অভিযানে চারজন মারা গিয়েছে। তাদের মধ্যে দু’জন জঙ্গি। বাকি দু’জন কাশ্মীরের…

আগামী ২১ নভেম্বর টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের জন্য বিশেষ মেট্রো

ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। আগামী ২১ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে তৃতীয় টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। তাই মধ্যরাতে…

মুখ্যমন্ত্রীর বৈঠকের ২৪ ঘন্টার মধ্যেই নয়া ৮রুটে বাস চালুর বিজ্ঞপ্তি জারি

আজ উত্তর ২৪ পরগনা জেলা থেকে কলকাতা ও হাওড়া যাওয়ার জন্য ৮টি নতুন রুটে বাস চালু করতে বিজ্ঞপ্তি দিয়ে দিল রাজ্য পরিবহণ দফতর। সবতাই হল মুখ্যমন্ত্রী জেলায় প্রশাসনিক বৈঠক করে…

বিএসএফ ক্যাম্পে গিয়ে ক্ষমা চাইলেন শুভেন্দু, ‘নাটক’ বলে কটাক্ষ তৃণমূলের

বিএসএফ নিয়ে বিধানসভায় উদয়ন গুহ’র মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নামল বিজেপি ৷ ‘‘বিএসএফ তল্লাশির নামে মহিলাদের গোপনাঙ্গে হাত দেয় ৷’’ উদয়ন গুহ’র এই মন্তব্যের কারণে নিউটাউনে বিএসএফের ক্যাম্পে গিয়ে ক্ষমা…

‘‌ত্বক স্পর্শ’‌ না করেও হতে পারে শিশুদের যৌন হেনস্থা, বম্বে হাইকোর্টের রায় বাতিল শীর্ষ আদালতে

বম্বে হাইকোর্ট বলেছিল, ত্বক স্পর্শ না করলে তা পকসো ধারায় যৌন হেনস্থা হতে পারে না। সেই রায় খারিজ করে দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানাল, যৌন হেনস্থা মানে শুধু ত্বক…

এবার মৎস্যজীবীদের জন্য ‘ক্রেডিট কার্ড’, হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড। হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে নয়াচরে ফিশিং হাব করারও পরামর্শ দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। মৎস্য দফতরের সচিব অত্রি ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী…

১২ হাজার টাকাই চাই, ৩ ঘণ্টা ধরে ২০ দিনের শিশুকে ‘আটকে রাখার জেরে মৃত নবজাতক, গ্রেপ্তার বৃহন্নলা

একরত্তি নবজাতককে মায়ের কাছ থেকে দীর্ঘক্ষণ আলাদা করে রাখার অভিযোগ উঠল এক বৃহন্নলার বিরুদ্ধে। এমনই এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল মালদার বাঙাল গ্রাম। জানা যায়, গত ২৯ অক্টোবর তিন শিশুর…