Day: July 8, 2022

গত ২৪ রাজ্যে করোনায় আক্রান্ত ২ হাজার ৯৫০, মৃত ৩

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৫০ জন ৷ বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ২ হাজার ৮৮৯ জন ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ৩ জন…

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড-ডে মিলের খিচুড়িতে পোকা

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড-ডে মিলের খিচুড়িতে ফের মিলল পোকা! যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের বসনা বেনাপুর এলাকায়। শুক্রবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের…

অমরনাথে মেঘভাঙা বৃষ্টির জের, মৃত অন্তত ৯জন, নিখোঁজ বহু

মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের অমরনাথ তীর্থক্ষেত্র। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অমরনাথ গুহা এবং কালীমাতার মাঝামাঝি এলাকায় অল্প সময়ের মধ্যে প্রবল বৃষ্টি হয়। তা থেকে প্রবল জলস্ফীতি…

ভয়াবহ আগুনে অগ্নিদগ্ধ চলন্ত এসি-৯ বাস

ভয়াবহ আগুনে অগ্নিদগ্ধ গোটা বাস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এসি থেকে শর্ট সার্কিট হয়েই এই আগুন লেগেছে। বিকেল ৫.১৫ নাগাদ ঘটনাটি ঘটে। এসি ৯ রুটের বাসটি সিংহবাড়ির কাছে এসেই দাউদাউ…

বারাকপুরের নয়া পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অজয় ঠাকুর

বারাকপুরের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অজয় ঠাকুর। তাঁর হাতে নতুন দায়িত্ব তুলে দিলেন বিদায়ী কমিশনার মনোজ ভার্মা।

তামিলনাড়ুতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৬, জখম ১০

তামিলনাড়ুর চেঙ্গালপট্টিতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১০ জন। শুক্রবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেঙ্গলপাট্টুতে। জানা গিয়েছে, এদিন চেঙ্গলপাট্টুতে লোহার তার বহনকারী…

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিণী স্টার বিক্রম

কার্ডিয়াক অ্যারেস্টের কারণে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে এই অভিনেতাকে ৷ জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দ্রুত চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অভিনেতাকে। এখনও হাসপাতালের তরফে অসুস্থ…

অর্জুন সিংয়ের জেড ক্যাটেগরি নিরাপত্তা প্রত্যাহার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট তলব হাইকোর্টের

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর নিরাপত্তা কেন প্রত্যাহার করা হল, আগামী ১০ দিনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে তার রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আজ এই নির্দেশ দেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য…

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরি বৈঠক

ফের বাড়ছে করোনার সংক্রমণ ৷ সঙ্গে চোখ রাঙাচ্ছে মশাবাহিত রোগও ৷ এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে নবান্ন ৷ প্রশাসন সূত্রে খবর, শুক্রবার দুপুরে নবান্নে ওই বৈঠক হতে চলেছে ৷…

শেষরক্ষা হল না, নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

শেষরক্ষা হল না ৷ মারা গেলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে৷ শুক্রবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হন। শুক্রবারই পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা চলাকালীন গুলিবিদ্ধ হন তিনি ৷…