Day: July 24, 2022

ভিডিও বার্তায় মমতা-অভিষেককে হুমকি কেএলও প্রধানের

ফের প্রকাশ্যে কেএলও প্রধান জীবন সিংয়ের ভিডিও৷ এবারও তাঁর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে অভিষেককেও আক্রমণ করেন তিনি৷ জীবন সিংয়ের অভিযোগ, উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিভাজন ঘটাচ্ছেন মমতা ও অভিষেক৷ হুমকি দিয়ে…

আগামীকাল এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে

আগামীকাল এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে । এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এসএসকেএম থেকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়া হবে হাসপাতালেরই অ্যাম্বুল্যান্সে। তাঁর সঙ্গে থাকবেন এসএসকেএমের একজন…

‘দরকার সকলের জন্য শিক্ষা-স্বাস্থ্য’, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন বিদায়ী রাষ্ট্রপতি 

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিদায়ী রাষ্ট্রপতি বলেন, ‘আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে দেশের প্রতিটি নাগরিকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তারা দেশসেবার জন্য আমায় সুযোগ করে দিয়েছেন। ‘ কোবিন্দ জানান, ‘পাঁচবছর…

‘যে সময়ের দুর্নীতির কথা বলা হচ্ছে, সেই সময়ের সঙ্গে উদ্ধার হওয়া নোটগুলি মিলছে কি না? এর তদন্ত হোক’, দাবি কুণালের

“যে সময়ের দুর্নীতির কথা বলা হচ্ছে, আর নোটগুলি যে সময়ের, তা কি আদৌ মিলছে? এর তদন্ত হোক।” রবিবার এই প্রশ্ন উত্থাপন করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণালের কথায়, দোষী যাকে-তাকে…

‘ভারতের বিচারব্যবস্থা সবচেয়ে সুরক্ষিত, বিশ্বের কোথাও নেই’, প্রধান বিচারপতির উদ্বেগ নিয়ে পালটা দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী

সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। বিচারপতিদের বিরুদ্ধে লাগাতার কুৎসা রটানোর ফলে তাঁদের বিচার করার আগে দু’বার ভাবতে হচ্ছে, এমন মন্তব্য…

হিলিতে স্কুলের স্টাফ রুমে ঢুকে শিক্ষিকাকে বিবস্ত্র করে মারধর করার ঘটনায় গ্রেফতার ৪

ছাত্রীকে শাসন করায় স্কুলের স্টাফ রুমে ঢুকে শিক্ষিকাকে প্রায় নগ্ন করে শ্লীলতাহানি ও মারধর করার ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হল ৪জন। ঘটনাস্থল উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সদর মহকুমার হিলি…

বাবা হলেন ক্রুণাল পান্ডিয়া

বাবা হলেন ক্রুণাল পান্ডিয়া ৷ এ দিন সোশ্যাল মিডিয়ায় স্ত্রী পঙ্খুরি শর্মার এবং সদ্যজাতের সঙ্গে ছবি পোস্ট করেছেন ক্রুণাল ৷ তাঁরা ছেলের নাম রেখেছেন কবীর ৷ ক্রুণাল রবিবার দুপুরে তাঁর…

জামিনের আবেদন খারিজ, অর্পিতার একদিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত

পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে একদিনের ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। রবিবার ভারপ্রাপ্ত মুখ্য বিচারক নম্রতা সিংহ এই নির্দেশ দেন। মামলার শুনানিতে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য জানান, অর্পিতার…

অন্ডালে পার্থর কুশপুতুল দাহ বিজেপির

শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বিক্ষােভ দেখাল বিজেপি ৷ পশ্চিম বর্ধমানের পানাগড়ে রবিবার এই কর্মসূচি নেওয়া হয়৷ পাশাপাশি অন্ডালে পোড়ানো হল মন্ত্রীর কুশপুতুলও৷ শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে রবিবার গুরুদুয়ারা সংলগ্ন এলাকা…

প্রকাশিত হল আইএসসি-র ফলাফল , ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে দেশে প্রথম বাংলার ৬

প্রকাশিত হল আইএসসি বোর্ড পরীক্ষার ফলাফল। এই পরীক্ষায় দেশে প্রথম হয়েছেন ১৮ জন পরীক্ষার্থী। যার মধ্যে ৬ জনই পশ্চিমবঙ্গের। এদের মধ্যে তিন জন কলকাতার। মোট ৯৬ হাজার ৯৪০ জন ছাত্র…