Day: July 22, 2022

কেরলেই খোঁজ মিলল দেশের তৃতীয় মাঙ্কিপক্স আক্রান্তের

দেশে তৃতীয় মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলল ৷ আক্রান্ত ব্যক্তি কেরলের মল্লপুরমের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ এর আগেও ২ মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছিল কেরলেই ৷ জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি গত…

ইডি-র দীর্ঘ সাড়ে ৭ ঘন্টা জেরা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন পার্থ চট্টোপাধ্য়ায়, বাড়িতে ডাকা হল চিকিৎসক

শুক্রবার সকালেই কলকাতার নাকতলায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়িতে হাজির হন ইডি-র আধিকারিকরা। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে জেরা করেন ইডি তদন্তকারী অফিসাররা। পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়িতে ইডি-র তল্লাশি-র খবর পেতেই সেখানে…

 রাষ্ট্রপতি নির্বাচনে ব্যাপক ক্রস ভোটিং!

অবশেষে রাষ্ট্রপতি নির্বাচনের শেষে প্রকাশিত ফলাফল অনুসারে তাদের আশঙ্কাই সত্যি হল । রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিংয়ের অভিযোগ ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। দেশের রাষ্ট্রপতি হিসাবে দলের অবস্থানের বিপরীত মেরুতে হেঁটে বিরোধী…

জমি মামলায় মেলেনি ক্ষতিপূরণ, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ২৯ জুলাই আদালতে হাজিরার নির্দেশ

জমি সংক্রান্ত মামলায় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ব্যক্তিগতভাবে হাজিরার নির্দেশ দিল আদালত। আগামী ২৯ জুলাই মুখ্যসচিবকে হাজিরা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ…

মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে চলন্ত ট্রেনে আগুন, উদ্ধার ২০০ যাত্রী

চলন্ত ট্রেনে আচমকাই আগুন। মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনের ঘটনা। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। শুক্রবার ওরেঞ্জ লাইনে ট্রেন ওয়েলিংটন ও অ্যাসেম্বলি স্টেশনের মাঝে ব্রিজ পেরিয়ে যাওয়ার সময় আগুন ধরে যায়।…

শ্রীলঙ্কার নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দীনেশ গুণবর্ধনে

অচলঅবস্থা ও অশান্তির মাঝে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। বিরোধীদের টেক্কা দিয়ে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন রনিল বিক্রমাসিঙঘে। আজ, শুক্রবার শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানের আগে বিশাল সেনাবাহিনী ও পুলিস মোতায়েন…

দুর্গাপুরে পার্লারের আড়ালে মধুচক্র, গ্রেপ্তার ৫

দুর্গাপুরের সম্ভ্রান্ত এলাকায় পার্লারে আড়ালে মধুচক্র। দুর্গাপুরের অম্বুজায় পার্লারের আড়ালে মধুচক্রের হদিশ পেল পুলিস। গতকাল, বৃহস্পতিবার রাতে দুর্গাপুর থানার পুলিস অভিযান চালায় ওই পার্লারে। সেখানেই পার্লারের মালিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে…

এসএসসি দুর্নীতি কাণ্ডে এবার পার্থ-পরেশ-শান্তি প্রসাদ সিনহার বাড়িতে ইডির তল্লাশি

এসএসসি দুর্নীতি কাণ্ডে এবার একসঙ্গে কলকাতায় পার্থ চট্টোপাধ্যায় এবং মেখলিগঞ্জে পরেশ অধিকারীর বাড়িতে হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । পাশাপাশি রাজ্যের ১৩টি জায়গায় শুরু হয়েছে ইডি-র তল্লাশি অভিযান । এই…

প্রকাশিত হল সিবিএসই দ্বাদশের ফলাফল, পাশের হার ৯২.৭১ শতাংশ

প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ৷ এ বছর পাশ করেছে ৯২.৭১ শতাংশ পরীক্ষার্থী ৷ ছাত্রছাত্রীরা সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে ৷ পাশের নিরিখে এগিয়ে রয়েছে দক্ষিণ…

বাঁকুড়ার বিষ্ণুপুরের হাসপাতালে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা

বেসরকারি হাসপাতালে আচমকাই রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা। বাঁকুড়ার বিষ্ণুপুরের ঘটনা। প্রাণ ভয়ে ওই হাসপাতালের তিনতলা থেকে ঝাঁপ দেন রাঁধুনি। আহত হয়েছেন রাঁধুনি। দমকল বাহিনী এসে আগুন নেভায়।