Day: February 10, 2025

 তারাতলা এলাকার ঝুপড়িতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই হয়ে গেছে ১৫ থেকে ২০টি ঝুপড়ি

কলকাতার তারাতলা কেপিটি কলোনির পাশের বসতিতে সোমবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে ছাই হয়ে গেছে ১৫ থেকে ২০টি ঝুপড়ি। এই ভয়াবহ আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান…

বোলপুরে বহুতলে বিধ্বংসী আগুন, আটকে একাধিক আবাসিক, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

বোলপুরে আবাসনে ভয়াবহ অগ্নিকান্ড ৷ সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বোলপুরের বাঁধগোড়ায় সাঁঝবাতি নামে একটি আবাসনে ৷ আবাসনটির দোতলায় হঠাৎই আগুন লেগে যায় ৷ তার জেরে ভিতরে আটকে পড়েন একাধিক আবাসিক…

রাজ্যপালের ভাষণ পাঠ দিয়ে শুরু বিধানসভা বাজেট অধিবেশন

সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনের শুরু হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ দিয়েই। বিধানসভায় সেই ভাষণ পাঠের সময় শুরুতে বাংলাভাষাকেই বেছে নিলেন রাজ্যপাল। যদিও শেষ পর্যন্ত ভাষা বদল করে ইংরেজিতেই পরে…

সুপ্রিমকোর্টে ফের পিছিয়ে গেল প্রাথমিক ২০২২ সালের নিয়োগ মামলার শুনানি

সুপ্রিমকোর্টে পিছোল প্রাথমিক ২০২২ সালের নিয়োগ মামলার শুনানি। ২ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি। সোমবার বিচারপতি পি শ্রী নরসিমা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে মামলার শুনানি ছিল। এই নিয়োগ…

দিল্লি খুইয়ে পঞ্জাব বাঁচাতে মরিয়া কেজরিওয়াল! ভাঙনের আভাস পেয়েই বিধায়কদের জরুরি তলব

লজ্জার হারের পর দিল্লির মসনদ খালি করতে হয়েছে আম আদমি পার্টিকে। দলের রাজনীতির ভিত দিল্লি থেকে শিকড় উপড়ে যাওয়ায় প্রভাব সরাসরি পড়েছে পঞ্জাবে। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, পঞ্জাবের আপ…

হায়দরাবাদে স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি করায় মদ্যপ অবস্থায় ছেলেকে খুন করল বাবা

স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি করায় রাগের চোটে মদ্যপ অবস্থায় ছেলেকে খুন করল বাবা। শনিবার রাতে হায়দরাবাদের ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার চৌতুপ্পলে ঘটনাটি ঘটেছে ৷ স্থানীয়রা বলছেন, বাবার বেধড়ক মারধরের জন্য…

দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠে বাঘ ধরতে গিয়ে আহত বনকর্মী

দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠে বাঘ ধরতে গিয়ে গুরুতর জখম হলেন এক বনকর্মী। সূত্রের খবর, চিকিৎসার জন্য তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আনা হচ্ছে। আজ, সোমবার সকালে মৈপীঠ কোস্টাল থানার…

প্রধানমন্ত্রীর পর এবার মহাকুম্ভে রাষ্ট্রপতি, প্রয়াগরাজে পুণ্যস্নান করলেন দ্রৌপদী মুর্মু

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার মহাকুম্ভে আস্থার ডুব দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আঁটসাট নিরাপত্তায় সোম সকালে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে উপস্থিত হন রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও…

RSS প্রধান মোহন ভাগবতের কাছে আর জি করের নির্যাতিতার পরিবার, ‘মুখোশ খুলে যাচ্ছে’, বলল তৃণমূল

রবিবার তাঁর জন্মদিনের প্রাক্কালে শনিবার সকালে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে আর জি কর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের বাবা ও মায়ের সাক্ষাৎ ঘিরে তুঙ্গে জল্পনা। তরুণী চিকিৎসকের পরিবারের বক্তব্য, ন্যায়বিচারের আর্জি…

বছর দুয়েকের মধ্যেই ভাঙল আত্রেয়ী নদীর বাঁধ, মমতাকে তোপ সুকান্তর

বছর দুয়েকের মধ্যেই ভাঙল আত্রেয়ী নদীর বাঁধের একাংশ। নদীর বাঁধের কাছে নামার সিঁড়ি উলটে গিয়েছে। রবিবার রাতে বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে। বাঁধ ভেঙে জল ঢোকার আশঙ্কায়…