এক অচেনা 21 জুলাই দেখছে শহর কলকাতা ৷ এতদিন ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে বিশাল জমায়েত করত মমতা বন্দ্য়োপাধ্যায়ের দল ৷ একদিন আগে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা ভিড় জমাতেন শহরের বিভিন্ন অংশে ৷ এবার ভোটে হারার পর সবদিক থেকে ছন্নছাড়া তৃণমূল ৷ দলের দুটি শিবির আলাদা করে শহিদ দিবসের অনুষ্ঠান করছে ৷ পৃথক অনুষ্ঠান করছে কংগ্রেসও ৷ অন্যদিকে ফাঁকা গান্ধী মূর্তির সামনে ঋতব্রত শিবিরের ২১জুলাইয়ের মঞ্চ ফাঁকা । ভিড়ের অপেক্ষায় ঋতব্রত শিবির।

