ভয়াবহ বন্যার কবলে পাকিস্তানের পঞ্জাব প্রদেশ। সিন্ধু ও তার উপনদীর জলে ডুবেছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। শুধু তাই নয়, ৪০ বছর পর বন্যার কোপে পড়েছে পাকিস্তানের লাহোর। পরিস্থিতি এতটাই খারাপ যে শেষ ২৪ ঘণ্টায় এখানে মৃত্যু হয়েছে ২২ জনের। ভয়াবহ এই বন্যার জন্য ভারতকে দায়ী করছে পাকিস্তানের একাংশ। দাবি করা হচ্ছে, সিন্ধুর জল ছাড়ার জেরে পরিস্থিতি এতটা গুরুতর আকার নিয়েছে। পাকিস্তানের সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয় পঞ্জাব প্রদেশকে। গত এক সপ্তাহে ভয়ংকর বন্যার কারণে এই প্রদেশের ১৭০০ গ্রাম জলের নিচে চলে গিয়েছে। রেহাই পায়নি শিখদের পবিত্র তীর্থক্ষেত্র কর্তারপুর। সম্প্রতি জলমগ্ন কর্তারপুর সাহেবের ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে।