২৯ জন সিআরপিএফ জওয়ানের শরীরে মিলল কোভিড-১৯ এর জীবাণু। এর জেরে দেশে মোট ৬২০ জন সিআরপিএফ জওয়ান করোনায় আক্রান্ত হলেন। এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জন জওয়ানের। অন্যদিকে, এরই মধ্যে ৪২৭ জন জওয়ান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন। এখনও চিকিৎসাধীন রয়েছেন ১৮৯ জন জওয়ান। আজ সিআরপিএফ-এর পক্ষ থেকে একথা জানানো হয়েছে।