ছত্তিশগড়ের রায়পুরের বেন্দ্রি এলাকায় একটি কারখানায় শক্তিশালী বিস্ফোরণের জেরে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উরলা থানা এলাকার অন্তর্গত একটি থ্রি-ডি (3D) কারখানায় মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে অনুমান, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভেতরে আগুন লেগে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। অপর এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। এই ঘটনায় অন্য কেউ আহত হননি বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। কোমল সিং এবং লাল সিং। অরুণ পাণ্ডে ছত্তিশগড়ের জাঞ্জগির-চাম্পা জেলার বাসিন্দা। বাকি দুজন- কোমল সিং ও লাল সিং প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশের দিন্দোরি জেলার বাসিন্দা ছিলেন। কারখানাটিতে ফেরোঅ্যালয় এবং পিগ আয়রন তৈরি হতো বলে জানা গিয়েছে।