বিষ খেয়ে আত্মহত্যা করলেন একই পরিবারের ৫ সদস্য। গুজরাতের বাভলা এলাকার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ভাড়া বাড়িতে থাকতেন কাঞ্জি বাঘেলা, তাঁর স্ত্রী সোনাল এবং তাঁদের তিন সন্তান। রবিবার তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, সপরিবারে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন কাঞ্জি। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।