গত ২৪ ঘণ্টায় রাজ্যে  নতুন করে করোনার ভাইরাস আক্রান্ত হয়েছেন ৮৬২ জন। একদিনে করোনার বলি ৮। পজিটিভিটি রেট ১.৯৭ শতাংশ। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।  রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,০৬, ৬৫৬। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৩৪১ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮৩০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৭৯, ২৬৪।