ভিনরাজ্য থেকে উড়ানে আসবেন যাঁরা, তাঁরা কলকাতা বিমানবন্দর থেকেই বিলিতি মদ কিনতে পারবেন। এতদিন আন্তর্জাতিক টার্মিনালে এই সুবিধা থাকলেও অন্তর্দেশীয় ক্ষেত্রে এই সুবিধা ছিল না। এবার কলকাতা বিমানবন্দরের (অন্তর্দেশীয় টার্মিনালেই মদের দোকান থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রে খবর, বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কয়েকপ্রস্থ আলোচনাও হয়েছে। বিমানবন্দরে এই সুবিধা দেবে ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন’। আশা করা হচ্ছে, নতুন বছরের আগেই অন্তর্দেশীয় বিমানবন্দরের লাউঞ্জ থেকে মদ কিনতে পারবেন যাত্রীরা।
সুরাপ্রেমী যাত্রীদের জন্য সুখবর, এবার কলকাতা বিমানবন্দরের লাউঞ্জেই মিলবে বিলিতি মদ
Byবঙ্গনিউজ
Nov 17, 2021
