সুরাপ্রেমীদের জন্য সুখবর। রাজ্যে কমতে চলেছে বিদেশী মদের দাম। ১৬ নভেম্বর থেকে এই কম দামে বিক্রি হবে বিদেশী মদ।  সূত্রের খবর, বিদেশী মদের মদের দাম ৩০ থেকে ৩৫ শতাংশ কমে যেতে পারে। ফলে দিল্লির থেকেও কম দামে প্রিয় ব্র্যান্ডের বিদেশী-মদ এরাজ্যে বিক্রি হতে পারে। নয়া শুল্ক তালিকা অনুযায়ী, Indian Made Foreign Liquor (IMFL)-এর দাম ২০ থেকে ২৫ শতাংশ কমতে পারে। গোটাটাই কার্যকর হবে ১৬ নভেম্বর থেকে। বিভিন্ন দোকানে যে স্টক রয়ে গিয়েছে, তা নয়া দামেই বিক্রি করতে হবে। স্টেট এক্সাইজ ডাইরেক্টরেট অনুযায়ী, সাধারণত ১৭-১৮টি আলাদা আলাদা স্ল্যাবে শুল্ক নিয়ে থাকে সরকার। এবার প্রতি স্ল্যাবে ২০ থেকে ৩০ শতাংশ শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিদেশী মদের দামের উপর থেকে আপনা হতেই শুল্ক কমবে। প্রথমে দুর্গাপুজোর আগে এই সিদ্ধান্ত গ্রহণের কথা থাকলেও, বিশেষ কারে তা হয়নি। তবে এবার তা হতে চলেছে। ২০২০ সালে দু’বার বেড়েছে বিদেশী মদের দাম। ২০২০-র মার্চের পর প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ বেড়ে যায় দাম।