অর্পিতা ঘোষের ইস্তফা দেওয়ার ফলে বাংলা থেকে যে রাজ্যসভার আসনটি খালি হয়েছিল তাতে প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল। নির্বাচনী কৌশল ও আগামী দিনের প্রচার কি হবে  সেই নিয়ে এই আলোচনা হতে চলেছে বলে জানা গেছে। ইতিমধ্যেই গোয়ায় গিয়ে সেখানে একপ্রস্থ বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে সেখানে প্রচারে যাবেন তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। সম্প্রতি অর্পিতা ঘোষ রাজ্যসভার সদস্যপদ ত্যাগ করেছেন। তাঁর ছেড়ে যাওয়া আসনে আগামি ১৬ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং ২৯ নভেম্বর নির্বাচন। এই খালি আসনে তৃণমূল গোয়া থেকে সদস্য পাঠাতে চাইছেন বলেই সূত্রের খবর। গোয়া থেকে সদস্য পাঠানোর ক্ষেত্রে যে নাম নিয়ে সব থেকে বেশি জল্পনা চলছে তা হল লুইজিনহো ফালেইরো। ফালেইরোর কলকাতায় আসা এই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।