কলকাতা ও হাওড়া পুরভোটের জন্য নির্বাচনী কমিটি ঘোষণা করল বিজেপি ৷ কলকাতা পুরভোটের নির্বাচনী কমিটির ইনচার্জ করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিদেবীকে ৷ আর সেই সঙ্গে কলকাতা পৌরনিগম নির্বাচনের জন্য পর্যবেক্ষক করা হয়েছে সাংসদ অর্জুন সিং, বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে ৷ অন্যদিকে, হাওড়া পৌরনিগম নির্বাচনের ইনচার্জ করা হয়েছে রথীন চক্রবর্তীকে ৷ কলকাতা পৌরনিগমকে মোট ৪টি অঞ্চলে ভাগ করেছে রাজ্য বিজেপি ৷ সেই মতো নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে ৷ যে কমিটিগুলি ইনটার্জ করা হয়েছে রুদ্রনীল ঘোষ, প্রিয়াঙ্কা টিবরেওয়াল, তুষারকান্তি ঘোষ, বৈশালী ডালমিয়া এবং কল্যাণ চৌবে সহ অন্যান্যরা ৷ একটি পরিচালন কমিটিও গঠন করা হয়েছে কলকাতা পৌরনিগম নির্বাচনের জন্য ৷ যে কমিটিতে রূপা গঙ্গোপাধ্য়ায় সহ মোট ১৪ জনকে রাখা হয়েছে ৷ পুরভোটের কমিটিতে পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও জ্যোতির্ময় সিং মাহাতো। হাওড়া পুরসভার ক্ষেত্রে কো-অর্ডিনেটরের দায়িত্বে মনিমোহন ভট্টাচার্য।
কলকাতা ও হাওড়া পুরভোটের নির্বাচনী কমিটি গঠন করল বিজেপি, ২৩ বরোর দায়িত্বে ২৩ বিধায়ক
Byবঙ্গনিউজ
Nov 17, 2021
