পাকিস্তানঃ আজ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আবাসিক এলাকায় সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানান। নিহতদের মধ্যে ৫ জন ক্রু সদস্য এবং অন্য ১৩ জন বেসামরিক লোক। এছাড়া এতে আরও ১২ জন আহত হয়েছে। বিমান বিধ্বস্তের ফলে ওই আবাসিক এলাকার কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, তীব্র বিস্ফোরণের শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়। মানুষজন চিৎকার করছিল, আমরা তাদের সাহায্য করার চেষ্টা করি, কিন্তু আগুনের তীব্রতা ভয়াবহ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *