সামনেই বিজেপির নবান অভিযান। রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপির ক্রমাগত আক্রমণের মুখেই এবার পালটা আক্রমণ শাসকদলের। নিজেদের মুখপত্র জাগোবাংলায় সরাসরি আক্রমণ করা হয়েছে বিজেপিকে। বলা হয়েছে আসন্ন নবান্ন অভিজানে বিজেপির খরচ ১১ কোটি টাকা অন্যদিকে কিছুদিন আগেই বৈদিক ভিলেযে হয়ে যাওয়া বিজেপি-র প্রশিক্ষণ শিবিরের খরচ ছিল তিন কোটি টাকা। কোথা থেকে আসছে এত টাকা? তৃনমূলের মুখপত্র জাগোবাংলায় এই প্রশ্নই করা হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর রয়েছে বিজেপি-র নবান্ন অভিযান। সেই নবান্ন অভিযানের মোট খরচ ১১ কোটি টাকা। এবং কোথায় কী খাতে খরচ হচ্ছে তা পুর্নাঙ্গভাবে তুলে ধরা হয়েছে জাগোবাংলায়। ট্রেন ভাড়া থেকে শুরু করে বাস ভাড়া, খাওয়া, ব্যানার, পোস্টার, হোর্ডিং থেকে শুরু করে বাইরে থেকে লোক আনা সব মিলিয়ে ১১ কোটি টাকার এই খরচের হিসাব দেখান হয়েছে এখানে। পাশাপাশি আরও বলা হয়েছে যে কয়েকদিন আগেই বৈদিক ভিলেজে বিজেপি-র যে প্রশিক্ষন শিবির হয়েছিল সেখানে আড়াই থেকে তিন কোটি টাকা খরচ করেছে বিজেপি। এই কয়েকদিনে প্রায় ১২-১৩ কোটি টাকা ক্রছ করছে বিজেপি মাত্র দুটি রাজনৈতিক কর্মসূচির জন্য। কোথা থেকে এত টাকা আসছে সেই প্রশ্নই তুলেছে তৃণমূল।