বিশেষ আফগান বাহিনীর হাতে নিকেশ তিন জঙ্গি। গতকাল, সোমবার কাবুলে লোনগান হোটেলে আচমকাই হামলা চালায় ওই তিন জঙ্গি। গোলাগুলির সঙ্গে বিস্ফোরণ ঘটাতে থাকে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও তাদের খতম করতে পৌঁছায় আফগান বাহিনী। টানা দুপক্ষের মধ্যে সংঘর্ষের জেরে নিকেশ করা গিয়েছে ওই তিন জঙ্গিকে। হামলা চালানোর বিষয়ে দায় স্বীকার করেছে আইএস জঙ্গি গোষ্ঠী।