নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ রাজ্যের সব কটি বুথই ‘অতি স্পর্শকাতর’- বিজেপির এই দাবির প্রতিবাদে আজ সকাল ১০টা থেকে রানি রাসমণি রোডে ধরনায় বসল তৃণমূলের মহিলাসেল। বিরোধীদের দাবির তীব্র প্রতিবাদ করে ক্ষোভ উগড়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। বিজেপির এই দাবিকে কার্যত বাংলার অপমান বলেই মনে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রানি রাসমণি রোডের ধরনায় যোগ দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন চন্দ্রিমা ছাড়াও তৃণমূলের মহিলা সেলের ছোট-বড় সব নেত্রীই বিক্ষোভ মঞ্চে উপস্থিত রয়েছেন। মূলত কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদের ভাষাই শোনা গিয়েছে তাঁদের কণ্ঠে। শুক্রবার ও শনিবার এই দুই দিন চলবে প্রতিবাদ। তাঁর অভিযোগ, বিজেপি ইচ্ছে করে গোলমালের চেষ্টা করছে। বাংলাকে কালিমালিপ্ত করার চক্রান্ত করছে। দেখুন ভিডিও –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *