শুক্রবার, দিল্লির মদ নীতির মামলায় কে-চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতা গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । হায়দ্রাবাদে তাঁর বাসভবনে অভিযান চালানোর পরে গ্রেফতার করা হয় কবিতাকে। আরও জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে আনা হচ্ছে বিআরএস দলের এই নেত্রীকে। এদিকে তাঁকে গ্রেফতার করার পরেই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের দিকে তোপ দেগেছেন বিআরএস দলের নেতারা। সূত্রের খবর, এদিন অভিযান চালানোর সময়ে তর্ক হয় ইডি আধিকারিকদের এবং বিআরএস নেতা এবং কবিতার ভাই KTR। যখন এই কেন্দ্রীয় তদন্ত সংস্থা বিআরএস নেত্রীর বিরুদ্ধে একটি গ্রেফতারি মেমো প্রদান করে তখনই তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। কেটিআরের অভিযোগ, ইডি কবিতার বিরুদ্ধে একটি ‘বেআইনি গ্রেফতারি পরোয়ানা’ তৈরি করেছে। এদিকে ইডি আধিকারিকরা কেটিআরকে তাদের কাজে বাধা না করার জন্য বলেছিলেন।
ED arrests KCR’s daughter : এবার ইডির হাতে গ্রেফতার কে-চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতা
Byবঙ্গনিউজ
Mar 15, 2024
