banganews.net

এখনই তৃণমূলের কোনও গোষ্ঠীই পাচ্ছে না জোড়াফুল প্রতীক এবং তৃণমূল কংগ্রেস নাম ৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে দলের নাম এবং ‘ঘাস ফুল’ প্রতীক নিয়ে বিবাদের নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে চারমাস সময় দিয়েছে। উপনির্বাচনের পরই রাজ্যে পুরভোট ৷ সুতরাং পুরসভা ভোটেও মমতা-শিবিরকে ফুটবল খেলা এবং ঋতব্রত-শিবিরকে খাম প্রতীক নিয়েই লড়তে হবে ৷ বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলিকে চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনের সামনে তাদের বক্তব্য পেশ করার নির্দেশ দিয়েছে। দলগুলি তাদের বক্তব্য পেশ করার তিন মাসের মধ্যেই নির্বাচন কমিশনকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে বেঞ্চ। তৃণমূল কংগ্রেসের নাম ও দলের প্রতীক স্থগিত রাখার পরই নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা আবেদনের শুনানিতে শীর্ষ আদালত এই নির্দেশ দেয়। বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় গোষ্ঠীকে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং সংরক্ষিত ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহার থেকে বিরত রাখার অন্তর্বর্তীকালীন সিদ্ধান্তের পর নির্বাচন কমিশন দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীকেই পৃথক নাম ও প্রতীকও বরাদ্দ করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই গোষ্ঠীর নেতাদের বক্তব্য শোনার পরই নির্বাচন কমিশন তার অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছে, 1968 সালের নির্বাচনী প্রতীক (সংরক্ষণ ও বরাদ্দ) আদেশের বিধান অনুযায়ী নির্বাচন কমিশনের এই বিষয়টি নিয়ে চৃড়ান্ত নিষ্পত্তি প্রয়োজন ৷ অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদ জেলার রেজিনাগরে বিধানসভা উপনির্বাচন 6 অক্টোবর হবে ৷ ভোট গণনা হবে 9 অক্টোবর। পাশাপাশি, জানা গিয়েছে, আগামী নভেম্বরেই কলকাতা-সহ বেশ কয়েকটি পুরসভার নির্বাচন ৷ শীর্ষ আদালতের এদিনের নির্দেশের পর স্পষ্ট, আপাতত পুরভোটেও তৃণমূলের দুই শিবিরকেই কমিশনের বরাদ্দ করা প্রতীক এবং নাম নিয়েই লড়তে হবে ৷