নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার দাঁতনে,পরকীয়া ঘটিত সম্পর্কের সন্দেহে খুন বলে অনুমান।জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে দাঁতন থানার আলিকষা ১ নং অঞ্চলের দুড়িয়াতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী।পাশাপাশি খুনে জড়িত থাকার সন্দেহে ওই মৃত ব্যক্তির বন্ধুকে পাকড়াও করে এলাকাবাসী।স্থানীয় সুত্রে দাবি,দুটো বাইকে করে চারজন বন্ধু মিলে উড়িষ্যার জলেশ্বরের বলরামপুর থেকে আলিকষা গ্রামে আসে।চারজনের বচসা শুরু হয়,পরে পরিকল্পিত ভাবে মারধর করার পর খুন করা হয়।সুত্রের খবর ওই মৃত ব্যক্তির নাম অভিষেক ভুঁঞ্যা।পরকীয়াঘটিত কোন কারণে খুন করা হয়েছে বলে অনুমান।স্থানীয়রা দাঁতন থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।যদিও আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *