দেশ

উত্তরপ্রদেশের জৌনপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

উত্তরপ্রদেশের জৌনপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত পাঁচ যাত্রী। গুরুতর জখম সাত জন। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টা নাগাদ খেতাসারাই এলাকার গুরানি বাজারে দুর্ঘটনা ঘটে। জনা পঁচিশ যাত্রী নিয়ে বাসটি জৌনপুর থেকে সাহাগঞ্জ যাচ্ছিল। জেলাশাসক দীনেশ চাঁদ জানিয়েছেন, দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে বাস ও ট্রাক দু’টোই দুমড়ে-মুচড়ে যায়। রাতেই সব যাত্রীকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, বাসের চালক অন্য লেনে চলে যাওয়ায় ট্রাকের সামনে পড়ে যান।