মধ্যমগ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তে নামল ফরেন্সিক টিম। সোমবার দুপুরে তিন সদস্যের ফরেনসিক টিম ঘটনাস্থলে যায়। বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়। রবিবার মধ্যরাতে  মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন হাই স্কুল গেটের সামনে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। একজনের মৃত্যু হয় এই ঘটনায়। জানা গেছে, গভীর রাতে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মধ্যমগ্রাম হাইস্কুলের সামনের রাস্তা। মধ্যমগ্রাম স্টেশনসংলগ্ন স্কুল গেটের সামনেই এক ব্যক্তির পাশে থাকা বোমা ফেটে যায়। ওই বিস্ফোরণে গুরুতর আহত হন ওই ব্যক্তি। তাঁকে প্রথম মধ্যমগ্রাম হাসপাতাল, সেখান থেকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকাল সাড়ে আটট নাগাদ তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। নিহত ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা। নাম শ্রীধর মিশ্র(২৫)।