পিতৃ পক্ষের শেষ দিনই মহালয়া। দেবী পক্ষের সূচনা ঘটে এই দিনেই। বলা হয়, দেবীর চক্ষুদানও হয় মহালয়ার প্রভাতে। তাই মহালয়ার সকাল থেকেই শুরু হয় পিতৃ তর্পণ। তর্পণ শব্দের অর্থই সন্তুষ্ট করা। মন্ত্রোচ্চারণ করে কুশ, তিল মেশানো জল, চাল, দুধ, সাদা ফুল একত্রে নিবেদন করা হয় পূর্বপুরুষদের উদ্দেশে। সাধারণত দক্ষিণ মুখে বসে, হাতে কুশ নিয়ে ‘ওম আগচ্ছন্তু মে পিতর, গ্রহন্তু জলাঞ্জলিম’ মন্ত্র পাঠ করে জল অর্পণ করতে হয়। শাস্ত্র মতে, এই ভাবে তর্পণ করলে আত্মা প্রশান্তি লাভ করে। হিন্দু ধর্মে তর্পণের নানা প্রকারের উল্লেখ রয়েছে- দেব তর্পণ, ঋষি তর্পণ, মাতৃ তর্পণ, ভীষ্ম তর্পণ ইত্যাদি। তবে পিতৃ তর্পণই সবচেয়ে প্রচলিত। অনেকেই একে পিতৃযজ্ঞও বলেন। ২০২৫ সালের মহালয়া ২১ সেপ্টেম্বর রবিবার পালিত হবে। মহালয়া অমাবস্যা ২১ সেপ্টেম্বর রাত ১:০২ মিনিটে শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর রাত ১:৪২ মিনিটে শেষ হবে। এ ছাড়াও, মহালয়ার দিন এই বছর আংশিক সূর্যগ্রহণও ঘটবে। এই দিনে, পরিবারগুলি পূর্বপুরুষদের উদ্দেশ্যে খাদ্য, জল এবং তিল উৎসর্গ করে শ্রাদ্ধ করে । মৃত আত্মার শান্তি কামনা করে নদীর তীরে তর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিমা নির্মাতারা দুর্গার প্রতিমাগুলিকে চকখু দান দিয়ে পূর্ণ করেন, ঐশ্বরিক উপস্থিতির প্রতীক হিসেবে চোখ রঙ করেন। বাড়িগুলি পরিষ্কার এবং সজ্জিত করা হয়। মন্দিরগুলিতে বিশেষ প্রার্থনা, চণ্ডী পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৫ সালের মহালয়ার দিন রয়েছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। সাধারণত ধর্মীয় মত অনুসারে সূর্যগ্রহণকে শুভ বলে মনে করা হয়। আর দেবীপক্ষের সূচনার দিনেই সূর্যগ্রহণ পড়ায় বেশ কিছুটা জল্পনা বাড়ছে। তবে জ্যোতিষমত বলছে, ২০২৫ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ সুখের বন্যা বইয়ে দেবে বহু রাশির কপালের। ২১ সেপ্টেম্বর মহালয়ার দিন ভারতীয় সময় রাতে রয়েছে সূর্যগ্রহণের সময়কাল। এদিকে, জ্যোতিষ গণনা বলছে, এই দিন থেকেই কপাল খুলতে চলেছে একগুচ্ছ রাশির। কার ভাগ্যে কী রয়েছে, দেখা যাক।
সিংহ: একাধিক শুভ যোগ সিংহ রাশির জন্য শুভ হবে। ব্যবসায়ে প্রত্যাশা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে কাজের সহযোগিতা পাবেন। ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। কর্মক্ষেত্রে নতুন মানুষের সঙ্গে পরিচয়ে কেরিয়ারে নতুন দরজা খুলে যেতে পারে। মিডিয়া, কমিউনিকেশন, প্রকাশনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা অতিরিক্ত সুবিধা পেতে পারেন।
কন্যা: কন্যা রাশির জন্য সুসময় ফিরতে চলেছে। আমদানি-রপ্তানির কাজে বিশেষ সাফল্য পেতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যক্তিত্বে ইতিবাচক বদল আসতে পারে। পরিবারে সুখ থাকবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
বৃশ্চিক: মহালয়ায় দিনটি বৃশ্চিক রাশির জন্য বিশেষ হতে চলেছে। ভাগ্যের চাকা বদলাবে এই রাশির জাতক-জাতিকাদের। অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন। অনেক দিনের অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সরকারি চাকুরিজীবীদেরও দিনটি ভাল যাবে।
ধনু: ধনু রাশির জাতক-জাতিকাদের ওপর একাধিক যোগের ইতিবাচক প্রভাব পড়বে। কনটেন্ট রাইটার, বিজ্ঞাপন, মার্কেটিং-এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাঁদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের জন্য প্রশংসা পাবেন। অফিসে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা চাকরি খুঁজছেন, তাঁরা প্রত্যাশার চেয়েও ভাল ফলাফল পেতে পারেন। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য কাটবে।


