উন্নাও ধর্ষণ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টে। কুলদীপ সেঙ্গারের যাবজ্জীবনে স্থগিতাদেশ নিয়ে দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে সিবিআই। সোমবার সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

