কল্যাণ অধিকারী, হাওড়াঃ রাতে সাঁতরাগাছি স্টেশনে খালি অবস্থায় দাঁড়িয়ে থাকা ফলকনামা এক্সপ্রেসের  কামরায় আচমকাই ভয়াবহ আগুন লাগল। ঘটনায় কেউ আহত বা মৃত্যু না হলেও আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক ছড়িয়েছে। হাওড়া স্টেশনে যাত্রী নামিয়ে সাঁতরাগাছি স্টেশনে ২নং ও ১নং প্ল্যাটফর্মের মাঝের লাইনে দাঁড়িয়ে থাকে ফলকনামা এক্সপ্রেস। তখনই আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায়। কিন্তু ততক্ষণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে কামরাটি। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছে রেলকর্তৃপক্ষ। দেখুন ভিডিও –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *