বিজেপিতে যোগ দেওয়াই ছিল ঐতিহাসিক ভুল। এক্স হ্যান্ডেলে নিজের আফসোসের কথা জানালেন প্রাক্তন বিজেপি নেতা চন্দ্রকুমার বসু। তবে নিজের ভুল বুঝে দ্রুত তা শুধরে নিয়েছেন বলেও জানান তিনি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বিজেপিতে যোগ দেওয়াটা ছিল এক ‘ঐতিহাসিক ভুল’-কিন্তু আমি তা দেরিতে নয়, বরং তাড়াতাড়িই বুঝতে পেরেছি! কোনও দলের একমাত্র উদ্দেশ্য যদি হয় নির্বাচনে জেতার জন্য ভোটারদের মধ্যে বিভেদ ও মেরুকরণ সৃষ্টি করা, তবে তা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়! সাম্প্রদায়িকতা দিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়া যায় না! আমাদের জাতির কাঠামোকে রক্ষা করতে সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে হবে। দেশকে ধ্বংস করতে উদ্যত বিভেদ সৃষ্টিকারী শক্তিগুলোকে পরাজিত করার জন্য সমমনা দল, কর্মী এবং জনগণকে অবশ্যই একত্রিত হতে হবে।