ডিএ নিয়ে তারকেশ্বরের সভা থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে সরকারি কর্মচারীরা পেনশন পান। মনে রাখবেন ২৫ শতাংশ ডিএ আপনারা পেয়ে গিয়েছেন। চার শতাংশ ডিএ-ও পেয়ে যাবেন।” একইসঙ্গে মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল নিয়েও এ দিন তারকেশ্বর থেকে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় । ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর যে বিল ৪৫০ ভোট পেয়ে পাশ হয়ে গিয়েছে, তা আর কতবার পাশ করাতে হবে সে প্রশ্ন তোলেন। কেন এতদিনেও ওই সংরক্ষণ কার্যকর করা গেল না? প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়,”মহিলা বিল আগেই পাশ হয়েছে। মহিলাদের ভালবাসলে তোমরা যে মহিলা বিল পাশ হয়েছে তা চালু করে দিতে। আমাদের ৩০ শতাংশের বেশি সাংসদ”