বাংলায় ভোটের মুখে ইডি, সিবিআই ও এনআইএ-র মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে অপ্রিয় পরিস্থিতি তৈরি করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বাংলার মানুষকে সতর্ক করল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এই তিন কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকও করেছেন। আগামী ১৫০ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দফার নির্বাচনের আগে কিছু একটা বড় অ্যাকশন করতে চলেছে বিজেপি। সেই মতোই পরিকল্পনা করা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানান, দক্ষিণবঙ্গকে টার্গেট করেছে বিজেপি। সেখানে কিছু একটা অ্যাকশন হবে। আগামী ১৫০ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। কিছু একটা পাকানো হচ্ছে। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা হাওড়া, হুগলিতে কিছু একটা হতে চলেছে। শশী পাঁজা বলেন, আমরা খবর পাচ্ছি, স্বরাষ্ট্র মন্ত্রী, ইডি, সিবিআই আরও অনেকে গোপনে একটা বৈঠক করেছেন। বাংলায় কিছু একটা করার চেষ্টা হচ্ছে। কিছু অপ্রীতিকর হতে পারে। বিশেষ করে কলকাতা ও দুই ২৪ পরগনায় কিছু একটা পাকানো হতে পারে। এই নিয়ে সকলকে সতর্ক করে দেন তৃণমূল নেতৃত্ব।

