ভবানীপুরে ১৯ রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ১৯,০০৬ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও ২০ রাউন্ড গণনার শেষে হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে বিজয়ী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, বড় অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে শাখাওয়াত মেমোরিয়াল গণনা কেন্দ্রে রয়েছেন তিনি। আজ বিকেলেই পৌঁছে গিয়েছিলেন সেখানে। সে নিয়ে বিস্তর জলঘোলা করা হয়েছে। এরই মধ্যে বিস্ফোরক মমতা। তাঁর স্পষ্ট অভিযোগ, ভোট লুঠ করা হয়েছে। এমনকী, তাঁকে মারধর করা হয়েছে। তিনি আবার ফিরে আসবেন।

