আরও একবার বাড়ল সোনার দাম ৷ এর আগে পশ্চিম এশিয়ার সঙ্কটের আবহে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে নাগরিকদের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ঠিক তার দু’দিন পরেই, কেন্দ্রীয় সরকার সোনা, রূপো এবং অন্যান্য মূল্যবান ধাতুর ওপর আমদানি শুল্ক 6 থেকে বাড়িয়ে 15 শতাংশ করেছে ৷ শুল্ক বৃদ্ধির হার দ্বিগুণেরও বেশি । এর ফলে বুধবার সোনা ও রূপোর দাম আট শতাংশের কাছাকাছি বাড়ার সম্ভবনা তৈরি হয়েছে । সংশোধিত শুল্ক কাঠামোয় 10 শতাংশ ‘বেসিক কাস্টমস ডিউটি’ এবং 5 শতাংশ ‘কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস’ অন্তর্ভুক্ত রয়েছে। দিল্লিতে মঙ্গলবার সোনার দাম 1,500 টাকা বৃদ্ধি পেয়ে প্রতি 10 গ্রামের দাম 1,56,800 টাকায় পৌঁছেছে; অন্যদিকে রূপোর দাম 12,000 টাকা বৃদ্ধি পেয়ে প্রতি কেজির দাম 2,77,00 টাকায় দাঁড়িয়েছে । পশ্চিম এশিয়ার চলমান সঙ্কট এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর ক্রমবর্ধমান চাপের কারণে ভারতের আমদানি ব্যয় বেড়ে যাওয়ার উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই সরকার এই পদক্ষেপ গ্রহণ করল । চলতি সপ্তাহের শুরুর দিকে হায়দরাবাদে আয়োজিত একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদি জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন এই সঙ্কটকালে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে জ্বালানি খরচ কমানো দরকার ৷ গাড়ির বদলে গণপরিবহণ ব্যবহার করতে হবে ৷ সোনা কেনা আপাতত স্থগিত রাখা প্রয়োজন ৷ অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে । বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, 2025-26 অর্থবছরে ভারতের সোনা আমদানি 24 শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে রেকর্ড পরিমাণ 71.98 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে ৷ যদিও আমদানি করা সোনার পরিমাণের হিসেবে তা সামান্য হ্রাস পেয়ে 721.03 টনে দাঁড়িয়েছে । উল্লেখ্য, রত্ন ও অলঙ্কার শিল্পকে সহায়তা প্রদান এবং সোনা চোরাচালান রোধের লক্ষ্যে সরকার 2024-25 অর্থবছরের বাজেটে সোনার উপর আমদানি শুল্ক কমিয়ে 6 শতাংশে নামিয়ে এনেছিল । তবে পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতির অবনতি এবং টাকার (রুপি) ওপর ক্রমবর্ধমান চাপের মুখে কেন্দ্রীয় সরকার এখন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে । এর আগে 2022 সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ও ভারত একইভাবে সোনার নিয়ন্ত্রণ করা ৷ টাকার মান স্থিতিশীল রাখা ।
সোনার আমদানি শুল্ক ৬ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ, অনেকটা বাড়ল সোনার দাম, বাড়বে রূপোও
Byবঙ্গনিউজ
May 14, 2026
