অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে আবারও সক্রিয় কলকাতা পুরনিগম ৷ মাত্র ২দিন আগে তাঁর সম্পত্তি সংক্রান্ত তথ্য চেয়েছিল কর্পোরেশনের বিল্ডিং বিভাগ ৷ একই পথে হেঁটে এবার চিঠি দিল পুর কর বিভাগ ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে জানতে চাওয়া হয়েছে, তিনি বাড়ি বা ফ্ল্যাট চরিত্র বদল করেছেন কিনা ৷ মানে আবাসিক ফ্ল্যাট বা বাড়িকে বাণিজ্যিক কাজে ব্যবহার হয়েছে কি না সেটা পুরসভা জানতে চায় ৷ যদি এমন কিছু হয়ে থাকে তাহলে কোন চুক্তির ভিত্তিতে হয়েছে সেটা জানাতে হবে ৷ কাউকে ভাড়া দিলে সেক্ষেত্রে কী চুক্তি হয়ছে সেটাও জানাতে হবে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের ডায়মন্ডবহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৭টি সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে নোটিশ পাঠায় কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগ ৷ এই নোটিশ দেওয়া নিয়ে তোলপাড় গিয়েছে ৷ পুর আইনের ৪০০(১) ধারায় এই নোটিশ দেওয়া হয়েছিল সেবার ৷ ৭ দিন সময়ের মধ্যে অভিষেককে জানাতে হবে তাঁর সম্পত্তি গুলির আইনি অনুমতি আছে কি না ৷ তিনি অনুমোদিত নকশার বাইরে কিছু নির্মাণ করেছেন কি না। যদি করে থাকেন তাহলে রেহুরালাইজ করেছেন কিনা-সেটাও জানাতে হবে রাজ্যের সদ্যপ্রাক্তন শাসক শিবিরের সেকেন্ড ইন কমান্ডকে ৷ এবার সম্পত্তি কর মূল্যায়ন বিভাগের তরফে গেল নোটিশ।