দেশে সম্প্রতি গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দামে ২৯ টাকা বৃদ্ধি করে তেল বিপণন সংস্থাগুলি সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধির চাপ বাড়িয়েছে। এবার সিলিন্ডারের দাম বাড়ার পর এবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) সুবিধাভোগীদের জন্যও বড় ধাক্কা দিল কেন্দ্র সরকার। এই প্রকল্পের আওতায় ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখন থেকে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা বছরে প্রথম চারটি রিফিলের জন্য প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা করে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পাবেন। সাধারণত উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত একটি পরিবার বছরে গড়ে প্রায় চারটি সিলিন্ডার ব্যবহার করে। এর আগে এই প্রকল্পের সুবিধাভোগীরা বছরে ৯টি রিফিলের জন্য ভর্তুকি পেতেন। ৯টি নয়, এখন মিলবে মাত্র ৪টি সিলিন্ডারে ভর্তুকিপ্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে এতদিন সুবিধাভোগীরা বছরে ৯টি ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার পেতেন। সরকার সেই সংখ্যা কমিয়ে এখন মাত্র ৪টি করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত সম্পর্কে আধিকারিকরা জানিয়েছেন, প্রকৃত গড় গ্যাস ব্যবহারের সঙ্গে আর্থিক সহায়তাকে সামঞ্জস্যপূর্ণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ মাল খানুজা বলেন, উজ্জ্বলা পরিবারের গড় বার্ষিক গ্যাস ব্যবহারের পরিমাণ বিবেচনা করেই নতুন নিয়ম নির্ধারণ করা হয়েছে।