সিআইডি এবার বিধানসভায় । সই জাল-কাণ্ডে সিটের আধিকারিকরা এবার বিধানসভায় এলেন । সোমবার বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুর সঙ্গে কথা বলতে পারেন তাঁরা । বিধানসভায় সই জালিয়াতি-কাণ্ডে ইতিমধ্যেই একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । রবিবার এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করা হয়েছিল ৷

