প্রকাশিত হল চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফলাফল । এবছর পরীক্ষা দিয়েছে 94, 901 জন অর্থাৎ নথিভূক্ত হওয়া পরীক্ষার্থীর 78.52 শতাংশ । উত্তীর্ণ হয়েছে 92.753 জন অর্থাৎ এবার জয়েন্টে পাশের হার 97.74 শতাংশ । উত্তীর্ণদের মধ্যে পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী 73,665 জন । এছাড়াও 19,088 জন বাইরের রাজ্য থেকে উত্তীর্ণ হয়েছে । জয়েন্টে প্রথম 10জন পরীক্ষার্থীর তালিকাও প্রকাশ করা হয়েছে ৷ প্রথম হয়েছে সল্টলেকের শাশ্বত বন্দ্যোপাধ্যায় । দ্বিতীয় দক্ষিণ 24 পরগনার সৌরিধ মণ্ডল এবং তৃতীয় হয়েছে উমাং ভুট ৷ সে রানিগঞ্জের বাসিন্দা । এবার জয়েন্টে চতুর্থ হয়েছে দক্ষিণ 24 পরগনা রাহুল কোনার । পঞ্চম হয়েছে দক্ষিণ 24 পরগনার সর্বান ভট্টাচার্য । ষষ্ঠ হয়েছে পশ্চিম মেদিনীপুরের আরহা ভট্টাচার্য । সপ্তম হয়েছে হাওড়ার সৃজন সুর । অষ্টম স্থানে রয়েছেন পশ্চিম মেদিনীপুরের মণীশ সেনাপতি । নবম হয়েছেন দক্ষিণ 24 পরগনা জেলার সব্যসাচী লস্কর । দশম হয়েছে কলকাতার দেবজ্যোতি পাল ৷ এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল 24 মে । পরীক্ষার 25 দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল । এদিন জয়েন্টের ফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান গৌতম পাল এবং রেজিস্ট্রার দিব্যেন্দু কর । পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দু’টি ওয়েবসাইটে দেখা যাবে ফল । সেই দু’টি ওয়েবসাইট হল, www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in ৷ এই দুই ওয়েবসাইটে গেলেই বিকেল চারটে থেকে ব়্যাংক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা । চলতি বছর মোট 1 লক্ষ 20 হাজার 856 জন পরীক্ষার্থী নাম নথিভূক্ত করেছিলেন । মোট 267টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে ।

