রেলের সার্বিক পরিকাঠামোর উন্নয়ন ও ট্র্যাকের জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহান্তে শিয়ালদা ডিভিশনে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। আগামী 27 জুন অর্থাৎ শনিবার ও 28 জুন রবিবার শিয়ালদা দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে মেগা পাওয়ার ব্লক করা হবে বলেই বৃহস্পতিবার রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

বালিগঞ্জ স্টেশনের ডাউন প্যাসেঞ্জার লাইনে পয়েন্ট নম্বর 103বি/104এ এবং 101এ/110বি-কে 52 কেজি থেকে 60 কেজিতে পরিবর্তন করার কাজ করা হবে। এই কাজের জন্য শনিবার রাত 10.15 মিনিট থেকে রবিবার ভোর 4.45 মিনিট পর্যন্ত টানা সাড়ে 6 ঘণ্টা বা 390 মিনিটের ট্র্যাফিক ব্লক করা হবে৷

যাত্রীদের ভোগান্তি যাতে কিছুটা কম হয়, তাই সপ্তাহান্তে এই কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদার ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন যে, রেল পরিকাঠামোকে উন্নতমানের করতে এবং যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে এই কাজ অত্যন্ত প্রয়োজনীয়। নিত্যযাত্রী ও অফিসযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই সপ্তাহান্তের ছুটির দিনটি বেছে নেওয়া হয়েছে।

এই পাওয়ার ব্লকের জেরে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচলের সময় সূচিতে বেশ কিছুটা পরিবর্তন করা হয়েছে। এছাড়াও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

শিয়ালদা – লক্ষ্মীকান্তপুর: 34752 ডাউন, 34754 ডাউন ও 34755 আপ, 34757 আপ।
শিয়ালদা – ক্যানিং: 34554 ডাউন এবং 34555 আপ।
শিয়ালদা – ডায়মন্ড হারবার: 34858 ডাউন, 34860 ডাউন এবং ৩৪৮৫৭ আপ, 34859 আপ।
শিয়ালদা – বজবজ: 34162 ডাউন এবং 34161 আপ।
শিয়ালদা – সোনারপুর: 34436 ডাউন।

রবিবার শিয়ালদা ও সোনারপুরের মধ্যে চলাচলকারী 34412 ডাউন ও 34411 আপ ট্রেন দু’টি বাতিল করা হয়েছে।

কিছু ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে৷ শনিবার যে ট্রেনগুলির যাত্রাপথ কমানো হয়েছে, সেগুলি হল –

34753 আপ (লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা) ট্রেনটি সোনারপুর পর্যন্ত আসবে।

34553 আপ (ক্যানিং-শিয়ালদা) সোনারপুর পর্যন্ত আসবে এবং 3455 ডাউন (শিয়ালদা-ক্যানিং) শিয়ালদহের পরিবর্তে সোনারপুর থেকে ছাড়বে।

34557 আপ (ক্যানিং-শিয়ালদা) সোনারপুর পর্যন্ত আসবে এবং 34552 ডাউন (শিয়ালদা-ক্যানিং) সোনারপুর থেকে যাত্রা শুরু করবে।

34855 আপ (ডায়মন্ড হারবার-শিয়ালদা) সোনারপুর পর্যন্ত আসবে এবং 34856 ডাউন (শিয়ালদা-ডায়মন্ড হারবার) সোনারপুর থেকে ছাড়বে।

34159 আপ (বজবজ-শিয়ালদা) নিউ আলিপুর পর্যন্ত আসবে এবং 34164 ডাউন (শিয়ালদা-বজবজ) নিউ আলিপুর থেকে ছাড়বে।

34163 আপ (বজবজ-শিয়ালদা) নিউ আলিপুর স্টেশনে যাত্রা শেষ করবে।

রবিবার যে ট্রেনগুলির যাত্রাপথ কমানো হয়েছে, সেগুলি হল –

34711 আপ (লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা) সোনারপুর পর্যন্ত আসবে এবং 34712 ডাউন (শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর) সোনারপুর থেকে ছাড়বে।

34811 আপ (ডায়মন্ড হারবার-শিয়ালদা) সোনারপুর পর্যন্ত আসবে এবং 34812 ডাউন (শিয়ালদা-ডায়মন্ড হারবার) সোনারপুর থেকে যাত্রা শুরু করবে।

34111 আপ (বজবজ-শিয়ালদা) নিউ আলিপুরে সংক্ষিপ্ত করা হবে এবং 34112 ডাউন (শিয়ালদা-বজবজ) নিউ আলিপুর থেকে ছাড়বে।

34114 ডাউন (শিয়ালদা-বজবজ) শিয়ালদার বদলে নিউ আলিপুর থেকে যাত্রা শুরু করবে।

পাওয়ার ব্লক শুরু হওয়ার আগে শেষ ট্রেন 34750 ডাউন এবং 34553 আপ ট্রেনটি সব স্টেশনে দাঁড়াবে। অন্যদিকে ব্লক শেষ হওয়ার পর প্রথম ট্রেন 34511 আপ এবং 34814 ডাউন।