হলদিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত প্রায় ১৬ জন৷ মঙ্গলবার সকালেই হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর এলাকায় বিধ্বংসী আগুন লাগে৷ হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপ লাইনে লিক থেকে ওপরে থাকা বিদ্যুতের হাইটন লাইনে আগুন লাগে বলেই জানা গিয়েছে। বিধ্বংসী আগুন। দমকলের আটটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। ঘটনায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল৷ আহতদের চিকিৎসার তদারকি করেছেন বিধায়ক প্রদীপ বিজলি৷ সূত্রের খবর, অগ্নিদগ্ধ বাসিন্দাদের উদ্ধার করে হলদিয়া মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনকে তমলুকের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত একজনকে কলকাতা পাঠানো হচ্ছে। হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে রেললাইন গিয়েছে। রেললাইনের ধারের বস্তিতে আগুন লাগায় হলদিয়া-পাঁশকুড়া লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রীন করিডর করে আহত যাদের কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে৷ আটজন আহতকে কলকাতার বালিগঞ্জের মেডিভিউ নাম হবে বলছে, নিয়ে যাওয়া হচ্ছে।