তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ছোড়া হল ডিম, পাথর। মহুয়াদের বৈঠক চলার সময় তৃণমূল কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকরা। মহুয়া গাড়ি থেকে নেমে দলীয় কার্যালয়ে ঢোকার সময়েই তাঁর উদ্দেশ্যে কালো পতাকা দেখান বিজেপি কর্মীরা ৷ সেই সঙ্গে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন তাঁরা ৷ মহুয়া কার্যালয়ের ভিতরে ঢুকে গেলেও ক্ষান্ত হয়নি বিজেপি কর্মী-সমর্থকরা ৷ তৃণমূলের কর্মসূচি চলার সময় কার্যালয়ের বাইরে বিজেপি মহিলা ও পুরুষ কর্মীদের জমায়েত হয়। অভিযোগ, প্রত্যেকেই বিজেপি কর্মীর হাতে ছিল ডিম। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সমাজমাধ্যমে (ফেসবুক) লাইভ করতে থাকেন তৃণমূল সাংসদ ৷ সেই সময় তাঁর লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ মহুয়া কার্যালয়ের ভিতরে ঢুকে গেলেও ক্ষান্ত হয়নি বিজেপি কর্মী-সমর্থকরা ৷ তৃণমূলের কর্মসূচি চলার সময় কার্যালয়ের বাইরে বিজেপি মহিলা ও পুরুষ কর্মীদের জমায়েত হয়। অভিযোগ, প্রত্যেকেই বিজেপি কর্মীর হাতে ছিল ডিম। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সমাজমাধ্যমে (ফেসবুক) লাইভ করতে থাকেন তৃণমূল সাংসদ ৷ সেই সময় তাঁর লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷